News Flash

  • Home
  • দেশ
  • Thief : করিমগঞ্জের লোয়াইরপোয়া এলাকায় ফের গবা‌দি পশু চু‌রি
Image

Thief : করিমগঞ্জের লোয়াইরপোয়া এলাকায় ফের গবা‌দি পশু চু‌রি

বাজারিছড়া (অসম), ১২ ফেব্রুয়ারি (হি.স.) : মাঝে কয়েকদিন বির‌তির পর করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়া এলাকায় ফের গবা‌দি পশু চু‌রির হি‌ড়িক পড়েছে। শুক্রবার রা‌তে সলগই বাজার লাগোয়া ডেঙ্গারবন্দ গ্রামের বাসিন্দা কান্তাপ্রসাদ যাদবের গোয়ালঘর থে‌কে দু‌টি গাভি ও এক‌টি বাছুর চু‌রির খবর পাওয়া গে‌ছে।

জানা গেছে, গতকাল রা‌তে জগদীশ সতনা‌মির ঘর থে‌কেও অনুরূপ ভা‌বে একটি পূর্ণ বয়স্ক বাছুর চু ‌রি হয়ে‌ছে। আজ শ‌নিবার সকা‌লে গৃহস্থরা নিজ নিজ গোয়ালঘর থে‌কে গরু বের কর‌তে গি‌য়ে ঘটনাগুলো দেখেছেন। বি‌ভিন্ন স্থা‌নে খোঁজখবর ক‌রেও চু‌রিকৃত গরুগু‌লোর কোনও সন্ধান পাওয়া যায়‌নি। এই খবর লেখা পর্যন্ত গরু চু‌রির ব্যাপারে স্থানীয় থানায় লি‌খিতভা‌বে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে মৌ‌খিক ভা‌বে বাজা‌রিছড়া থানার ওসি চির‌জিৎ বরাকে জা‌নি‌য়ে‌ছেন সলগই বাজার ভি‌ডি‌পি সম্পাদক মলয় দাস। পাশাপা‌শি তি‌নি রা‌তে পু‌লি‌শি প্রহরা জোরদার করার জন্যপ ওসি‌কে অনু‌রোধ ক‌রেছেন।

Releated Posts

কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের তিন দিনের উদ্‌যাপনের সূচনা, ম্যারাথন ও যোগাভ্যাসে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৯ জুন (আইএএনএস): আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনের উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা…

ByByNews Desk Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top