News Flash

  • Home
  • দিনের খবর
  • Bhupesh Baghel: বিজাপুরে মাওবাদী হামলার নিন্দা, বাঘেল বললেন জওয়ানদের বলিদান বৃথা যাবে না
Image

Bhupesh Baghel: বিজাপুরে মাওবাদী হামলার নিন্দা, বাঘেল বললেন জওয়ানদের বলিদান বৃথা যাবে না

রায়পুর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী হামলার তীব্র নিন্দা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। জানিয়েছেন, জওয়ানদের বলিদান বৃথা যাবে না। শনিবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন প্রাণ হারিয়েছেন সিআরপিএফ-এর একজন অফিসার, মাও-হামলায় আহত হয়েছেন একজন জওয়ানও। বিজাপুর জেলার বাসাগুড়া থানার অন্তর্গত টিম্মাপুর-পুটকেল জঙ্গলের ঘটনা।

এই মাওবাদী হামলার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। ভুপেশ বাঘেল টুইটে জানিয়েছেন, বিজাপুরে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে সিআরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এস বি তির্কির মৃত্যুতে ব্যথিত। আহত জওয়ানের সুচিকিৎসার জন্য নির্দেশ দিয়েছি। তিনি জানান, “আমাদের জওয়ানরা নকশালদের আস্তানায় ঢুকে বীরত্ব ও সাহসিকতার সঙ্গে লড়াই করছেন। আমাদের জওয়ানরা নকশালদের একটি সীমিত বৃত্তে ঢেকে রেখেছে। জওয়ানদের বলিদান বৃথা যাবে না।”

বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, শনিবার সকালে সিআরপিএফ-এর ১৬৮ ব্যাটালিয়নের ‘এফ কোম্পানি’-র জওয়ানরা রোড ওপেনিং ও স্যানিটাইজিং ডিউটিতে যাচ্ছিলেন। সেই সময় অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা, গুলিবিদ্ধ হন সিআরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এস বি তির্কি, পরে তাঁর মৃত্যু হয়। এনকাউন্টারে আহত হয়েছেন একজন জওয়ান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় এখন অভিযান চালাচ্ছে সুরক্ষা বাহিনী।

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top