News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ramnath Kovind: পরম্পরাকে অক্ষুন্ন রেখে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতা বিবেকপূর্ণ : রাষ্ট্রপতি
Image

Ramnath Kovind: পরম্পরাকে অক্ষুন্ন রেখে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতা বিবেকপূর্ণ : রাষ্ট্রপতি

মুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বইয়ের রাজভবনে নতুন দরবার হলের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নতুন দরবার হলের উদ্বোধন করার পর নিজের বক্তৃতায় রাষ্ট্রপতি বলেছেন, “পরম্পরাকে অক্ষুন্ন রেখে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতা বিবেকপূর্ণ।” এদিন নতুন দরবার হলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

রাষ্ট্রপতি নিজের বক্তৃতায় বলেন, মহারাষ্ট্র দেশের আর্থিক ও সাংস্কৃতিক কেন্দ্র। মহারাষ্ট্রে প্রতিভা ও প্রকৃতি উভয়ই বিদ্যমান। আজাদী কা অমৃত মহোৎসবের এই সময়ে রাজভবনের এই নতুন দরবার হল উদ্বোধন করে আমি ভীষণ খুশি। আমি এটা জেনে খুশি হয়েছি যে, এই বিল্ডিংয়ের বিশেষত্বকে অক্ষুন্ন রেখে এই নবনির্মাণ করা হয়েছে। পরম্পরাকে অক্ষুন্ন রেখে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতা বিবেকপূর্ণ। নতুন সুবিধা থাকা এই দরবার হল নির্মাণের জন্য রাজ্যপাল, রাজ্য সরকার-সহ সকলকে অভিনন্দন। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, লতাজির প্রয়াণে ব্যক্তিগতভাবে আমি ভীষণ ব্যথিত।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top