News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Parimal Shuklavaidya : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডোরের কাজ ২০২৩ সালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে : মন্ত্রী পরিমল
Image

Parimal Shuklavaidya : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডোরের কাজ ২০২৩ সালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে : মন্ত্রী পরিমল

হাফলং (অসম), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর স্বপ্নের শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডোরের কাজ আগামী ২০২৩ সালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন রাজ্যের বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

বুধবার ডিমা হাসাও জেলার রেটজলে তিনি বলেন, ইতিমধ্যে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি ২০২৩-এর সালের মধ্যে বাকি অসম্পূৰ্ণ ইস্ট-ওয়েস্ট করিডরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছিলেন। এরই সূত্র ধরে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আজ বলেন, জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও ২৫ কিলোমিটার অংশ এবং বালাছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ আগামী ২০২৩ সালের মধ্যে সম্পূর্ণ হয়ে উঠবে। তিনি বলেন, ১৯৯৮ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডোর নির্মাণকাজের শিলান্যাস হওয়ার পর পূর্ববৰ্তী সরকারের ব্যর্থতার দরুনই এই কাজ এগোয়নি। কারণ মধ্যে দশ বছর বিজেপি ক্ষমতায় ছিল না, সে সময় এই কাজও এগোয়নি। সে সময় এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ অর্থ তদানীন্তন কংগ্রেস সরকারের ব্যর্থতার দরুন অপচয় হয়েছে।

মন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই প্রথম পাঁচ বছরের মধ্যে ইস্ট-ওয়েস্ট করিডরের কাজে নিয়োজিত যে সব নির্মাণসংস্থা দুর্নীতিতে লিপ্ত ছিল এদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এমন-কি তদানীন্তন সরকারের আমলে মুখ থুবড়ে পড়ে থাকা শিলচর-লামডিং ব্রডগেজ প্রকল্পের কাজও ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ হয়েছে। বর্তমানে শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের বাকি অংশের কাজ শুরু হয়েছে এবং ২০২৩ সালের মধ্যে এই অসম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে বলে দৃঢ়তার সঙ্গে বলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

উল্লেখ্য চলতি মাসেই নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৪৯ কিলোমিটার অংশের সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করতে পারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই)। ইতিমধ্যে এই ৪৯ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য ১,৮২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top