News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mamata Banerjee : ভোটের সময় সাধু সেজে টিভিতে ঢুকে যায়, মোদীকে আক্রমণ মমতার
Image

Mamata Banerjee : ভোটের সময় সাধু সেজে টিভিতে ঢুকে যায়, মোদীকে আক্রমণ মমতার

কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : ‘‘ভোট এলেই সাধু সেজে কিছু মানুষ টিভিতে ঢুকে যায়। আর সারা বছর মানুষের পাশে তাঁদের দেখা যায় না।“বৃহস্পতিবার এই ভাষাতেই মোদীকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে।

উত্তরপ্রদেশের ভোটের আগে গত বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সাংবাদিক সম্মেলনকে খোঁচা দেন মমতা। এদিন তিনি জানিয়েছেন, “একাধিবার টিকা পাঠানোর আবেদন করেছি। কিন্তু মোদী সরকার গুরুত্ব দেয়নি। আমরা নিজেদের উদ্যোগে টিকা কিনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ রাজ্যের প্রতিটি মানুষ টিকা পাচ্ছেন, আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি সাধ্যমত। কেন্দ্রীয় সরকার মানুষের পাশ থেকে সরে গিয়েছে। শুধুমাত্র নিজেদের স্বার্থে ভোটব্যাঙ্ক মজবুত করে তোলার কাজ করে যাচ্ছে।’’

মমতা বলেন, ‘‘উত্তরপ্রদেশে বিজেপি শাসিত রাজ্য, তাই সবচেয়ে বেশি অনুদান পায়। আর আমাদের বাংলা প্রাপ্য টাকাই পায় না। মানুষের টাকা, আমাদের করের টাকা কেটে নিয়ে যাচ্ছে। আর কিছু না করেও বলছে ওটা করে দিয়েছি, সেটা করে দিয়েছি।“ মমতা বলেন, ‘‘উত্তরপ্রদেশে গঙ্গায় লাশ ভাসিয়েছিল। করোনায় এক টাকাও দেয় নি কেন্দ্র। আর উল্টে সব কিছু বদলে দেওয়ার চেষ্টা করছে। ইতিহাস পাল্টে দিচ্ছে, হেরিটেজ ভেঙে দিচ্ছে। দেশে শুধুই নিয়ম বানাচ্ছে। সবকিছু ভুলিয়ে দিচ্ছে। সাধু যারা হয় তাঁরা হয় ত্যাগী। যেমন স্বামীজি, আর ভোট এলেই নেতাজি, আম্বেদকরের কথা মনে পড়ে। বাকি সময় ভুলে যায়।’’

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top