News Flash

  • Home
  • দিনের খবর
  • Attack: চেন্নাইয়ে বিজেপি দফতরে পেট্রোল বোমা হামলা, এনআইএ তদন্ত চাইলেন আন্নামালাই
Image

Attack: চেন্নাইয়ে বিজেপি দফতরে পেট্রোল বোমা হামলা, এনআইএ তদন্ত চাইলেন আন্নামালাই

চেন্নাই, ১০ ফেব্রুয়ারি (হি.স.): চেন্নাইয়ে বিজেপি দফতরে পেট্রোল বোমা হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। বুধবার গভীর রাত একটা থেকে দেড়টার মধ্যে বিজেপি দফতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে এক দুষ্কৃতী। সৌভাগ্যবশত এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিজেপি নেতা কারাতে থ্যাগারাজন জানিয়েছেন, “রাত ১.৩০ মিনিট নাগাদ আমাদের কার্যালয়ে পেট্রোল বোমা হামলা চালানো হয়। ১৫ বছর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল। আমরা এই ঘটনার জন্য তামিলনাড়ু সরকারের (ভুমিকা) নিন্দা করছি…আমরা পুলিশকেও জানিয়েছি…বিজেপি ক্যাডাররা এই ধরনের জিনিসে ভয় পায় না।”

দলীয় কার্যালয়ে পেট্রোল বোমা হামলার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তদন্তের দাবি জানিয়েছেন তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। তিনি বলেছেন, “আমরা এই ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) তদন্ত দাবি করছি। দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আমাদের রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এনআইএ এই ঘটনার একমাত্র সমাধান যেখানে সত্য এবং ষড়যন্ত্র বেরিয়ে আসবে।”

Releated Posts

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বেঙ্গালুরু ডে-কেয়ারে শিশু নির্যাতন: অভিযুক্ত পরিচর্যাকারী ১৪ দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল

বেঙ্গালুরু, ৩ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর বহুল আলোচিত ডে-কেয়ার শিশু নির্যাতন মামলায় অন্যতম অভিযুক্ত পরিচর্যাকারী বিজয়লক্ষ্মীকে ১৪ দিনের বিচারবিভাগীয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top