News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • উত্তর প্রদেশে প্রথম দফায় ৫৮টি আসনে ভোটগ্রহণ, ভাগ্যপরীক্ষা ৬২৩ জন প্রার্থীর
Image

উত্তর প্রদেশে প্রথম দফায় ৫৮টি আসনে ভোটগ্রহণ, ভাগ্যপরীক্ষা ৬২৩ জন প্রার্থীর

লখনউ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে ৫৮টি আসনে। এই দফায় ভাগ্যপরীক্ষা হবে মোট ৬২৩ জন প্রার্থীর। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পশ্চিমাঞ্চলীয় উত্তর প্রদেশের ১১টি জেলার ৫৮টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। প্রথম দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন শ্রীকান্ত শর্মা, সুরেশ রাণা, সন্দীপ সিং, কপিল দেব আগরওয়াল, অতুল গর্গ এবং চৌধুরী লক্ষ্মী নারাইন। মোট ৬২৩ জন প্রার্থী এদিন ভাগ্যপরীক্ষা হচ্ছে, তাঁদের মধ্যে ৭৩ জন মহিলা। মোট ভোটারের সঙ্গে ২.২৮ কোটি, তাঁদের মধ্যে ১.২৪ কোটি ভোটার পুরুষ ও ১.০৪ কোটি ভোটার হলেন মহিলা।

প্রথম দফায় উত্তর প্রদেশের যে জেলাগুলিতে ভোটগ্রহণ হচ্ছে সেই জেলা গুলি হল-শামলি, হাপুর, গৌতম বুদ্ধ নগর, মুজফ্ফরনগর, মেরঠ, বাঘপত, গাজিয়াবাদ, বুলন্দশহর, আলিগড়, মথুরা ও আগ্রা। ২০১৭ সালের নির্বাচনে এই ৫৮টি আসনের মধ্যে ৫৩টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি দু’টি করে আসনে জিতেছিল। আরএলডি জিতেছিল একটি আসনে। হাপুর হোক অথবা আলিগড় সকাল সকাল ১১টি জেলার বিভিন্ন বুথে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিন সকালে মথুরার গোবর্ধন মন্দিরে পূজার্চনা করেছেন উত্তর প্রদেশের মন্ত্রী ও বিজেপি প্রার্থী শ্রীকান্ত শর্মা। মথুরা বিধানসভা আসনের প্রার্থী তিনি। শ্রীকান্ত শর্মা বলেছেন, “এই নির্বাচন সাধারণ নির্বাচন নয়, রাজ্যের মহিলাদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। বিগত ৫ বছরে সমৃদ্ধ উত্তর প্রদেশের ভীত স্থাপন করেছি আমরা।” সার্ধনার বিজেপি প্রার্থী সঙ্গীত সোম বলেছেন, “আমরা উন্নয়নের এজেন্ডা নিয়ে লড়াই করছি, কারণ আমরা ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্র নিয়ে কাজ করছি।”

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top