News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Seized : চুরাইবাড়ি থানার হাতে আটক এক কোটি টাকার ফেন্সিডিল
Image

Seized : চুরাইবাড়ি থানার হাতে আটক এক কোটি টাকার ফেন্সিডিল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ ফেব্রুয়ারী৷৷ আবারো ত্রিপুরা-অসম সীমান্তে চুরাইবাড়ি থানার নেশা বিরোধী অভিযান সংগঠিত হয়েছে৷ অভিযানে চুরাইবাড়ি সেইল ট্যাক্স কমপ্লেক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে উদ্ধার হয়েছে এক কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডিল৷ সাথে আটক করা হয়েছে ছয় চাকার কন্টেইনার লরি৷ চালক পুলিশি অভিযানের আঁচ পেয়ে গা ঢাকা দিয়েছেন৷ বর্তমানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ লরিটি চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুর একটা নাগাদ উত্তরের চুরাইবাড়ি থানার নিকট গোপন সূত্রের খবর আসে বহিঃরাজ্য থেকে আসা ফেন্সিডিল বোঝাই লরি ত্রিপুরা অসম সীমান্তের চুরাইবাড়ি সেইল ট্যাক্স কমপ্লেক্সের ভেতর অবস্থান করছে৷ খবর পেয়ে উক্ত থানার সাব ইন্সপেক্টর বিনোদ বিহারী দেববর্মা ও অজিত চাকমা পুলিশ ও টিএসআর নিয়ে সেইল ট্যাক্স কমপ্লেক্সের ভেতরে অভিযান চালান৷ সেখানে দাঁড়িয়ে থাকা এনএল০১এসি১৪০৭ নম্বরের ছয় চাকার একটি কন্টেইনারে তল্লাশি চালিয়ে দুইশো কার্টুনে মজুত কুড়ি হাজার নেশা জাতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ৷ যদিও পুলিশি অভিযানের আঁচ পেয়ে লরি রেখে গা ঢাকা দেয় চালক৷


তারপর চুরাইবাড়ি থানার পুলিশ লরি সমেত বিপুল পরিমাণ ফেন্সিডিল চুরাইবাড়ি থানার হেফাজতে নিয়ে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷ এদিকে গোটা ঘটনা নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি থানার এই সাফল্য৷ উদ্ধারকৃত ফেন্সিডিল গুলি অসমের গৌহাটি থেকে ডিসটেম্পার ও নেরোল্যাক পেইন্টের সাথে লুকিয়ে আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক৷ তিনি আরো বলেন, উদ্ধারকৃত ফেন্সিডিলের কালোবাজারি মূল্য আনুমানিক এক কোটি টাকা৷ তাছাড়া আগামী দিনেও এধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান৷

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top