News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Chief Minister : মন্দিরের দাবিতে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেবে বৈষ্ণব ধর্ম মহামন্ডলী
Image

Chief Minister : মন্দিরের দাবিতে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেবে বৈষ্ণব ধর্ম মহামন্ডলী

আগরতলা, ৯ ফেব্রুয়ারি : ৫ দফা দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বৈষ্ণব ধর্ম মহামন্ডলী। সংগঠনের নেতৃবৃন্দ বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানান।


সাংবাদিকদের অবহিত করে বৈষ্ণব ধর্ম মহা মন্ডলীর কর্মকর্তারা জানান, রাজ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর কোন মন্দির নেই। সরকারি উদ্যোগে একটি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির স্থাপন করা হলে রাজ্যে পর্যটকের আগমন আরো বৃদ্ধি পাবে বলেও তারা দাবি করেছেন। বৈষ্ণব ধর্ম এবং ধর্মাবলম্বীদের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।


এছাড়া প্রত্যেক বৈষ্ণব এবং  পুরোহিতকে বিপিএল কার্ড প্রদান,প্রতিটি মন্দির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা এবং  পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করা, ৬০ বছর ঊর্ধ্ব প্রত্যেককে বিশেষ ভাতা প্রদানের ব্যবস্থা করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে বলে তাঁরা জানিয়েছেন।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top