News Flash

Image

Protest : সাধারণ বাজেটের বিরোধিতায় বিক্ষোভ

আগরতলা, ৯ ফেব্রুয়ারি : পাঁচটি বামপন্থী সংগঠনের আহবানে বুধবার রাজধানী আগরতলা শহরের লেইক চৌমুহনী বাজার শহরের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় বাজেটের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ-বিক্ষোভ সভা সংগঠিত করা হয়। এদিন কেন্দ্রীয় বাজেট এর প্রতিলিপিও  পোড়ানো হয়েছে।


প্রতিবাদ বিক্ষোভ ও সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার যে বাজেট প্রস্তাব পেশ করেছে তা সাধারণ এবং গরীব মানুষের স্বার্থের পরিপন্থী। এই বাজেট প্রস্তাবে গরিব মানুষের স্বার্থ রক্ষার জন্য কোন সংস্থান রাখা হয়নি। দেশের পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে অন্যতম ত্রিপুরার জন্য বাজেট প্রস্তাব তেমন উল্লেখযোগ্য কোনো বিষয় রাখা হয়নি। এই বাজেট প্রস্তাব কে জনস্বার্থবিরোধী আখ্যায়িত করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট এর বিরোধিতা করে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে শামিল হতে বামপন্থী পাঁচটি সংগঠনের পক্ষ থেকে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top