News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • উন্নতি বিধান জন ঘোষণা পত্র প্রকাশ কংগ্রেসের, ২০ লক্ষ সরকারি চাকরির আশ্বাস
Image

উন্নতি বিধান জন ঘোষণা পত্র প্রকাশ কংগ্রেসের, ২০ লক্ষ সরকারি চাকরির আশ্বাস

লখনউ, ৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের খুব বেশি দিন আর বাকি নেই, তার আগে বুধবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার ‘উন্নতি বিধান জন ঘোষণা পত্র-২০২২’ প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। উত্তর প্রদেশের দায়িত্বে নিযুক্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর জানিয়েছেন, “উত্তর প্রদেশের জনগণের কাছ থেকে সমস্ত ধরনের পরামর্শ নেওয়া হয়েছে। ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যেই কৃষকদের ঋণ মকুব করা হবে। বিদ্যুৎ বিল মকুব করা হবে, কোভিডে দুর্দশাগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।” প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, আমরা ২০ লাখ সরকারি চাকরি দেব।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা আরও জানিয়েছেন, “স্কুলের ফি নিয়ন্ত্রিত হবে, প্রায় ২ লক্ষ খালি হয়ে পড়ে থাকা টিচিং আসন পূরণ করা হবে। শিক্ষক ও ‘শিক্ষা মিত্র’ নিয়মিত করা হবে। কেজি থেকে পিজি পর্যন্ত উপজাতীয় ও অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা।” প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, “যে কোনও রোগের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হবে। গোবর ২ টাকা প্রতি কেজিতে কেনা হবে, যা পরবর্তীতে ভার্মি-কম্পোস্টিং-এ ব্যবহার করা হবে।” যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রিয়াঙ্কা বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকারের পক্ষ থেকে কোনও সহায়তা করা হয়নি। আমরা তাঁদের সাহায্য করব।”

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top