News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস বিভাজনমূলক রাজনীতিতে জড়িত, বিজেপির নজর উন্নয়নের দিকে, বললেন জেপি নড্ডা
Image

কংগ্রেস বিভাজনমূলক রাজনীতিতে জড়িত, বিজেপির নজর উন্নয়নের দিকে, বললেন জেপি নড্ডা

কেদারনাথ, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : কংগ্রেস সর্বদা বিভাজনমূলক রাজনীতিতে জড়িত থাকে, বিপরীতে বিজেপি উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়নের সময় কখনই মানুষের পরিচয় জিজ্ঞাসা করে না, তিনি কোন দলের সমর্থক। বুধবার এমনই বললেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

আসন্ন উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন কেদারনাথে একটি সমাবেশে ভাষণ দেওয়ার নড্ডা আরও বলেন, কংগ্রেস নেতারা গ্রাম, বর্ণ এবং ভাইদের মধ্যে মারামারি উস্কে দেয়। সমাজকে বিভক্ত করার পরে ভোট পাওয়া সবসময়ই তাদের কাজের উপায়। কিন্তু বিজেপি কখনই আপনার জাত বা গ্রাম জিজ্ঞাসা করে না।
২০১১ সালের কেদারনাথ ট্র্যাজেডির জন্য আসা ত্রাণ থেকে কংগ্রেস নেতাদের ভূমিকা নিয়ে তিনি বলেন, যখন এই ট্র্যাজেডি রাজ্যে আঘাত হানে, তখন কংগ্রেস নেতারা ত্রাণ থেকে সুবিধাগুলি নিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদী এই জায়গা পুনপ্রতিষ্ঠার জন্য কাজ করেছেন।

প্রসঙ্গত, উত্তরাখণ্ডে ১৪ ফেব্রুয়ারি ভোট এবং ফলাফল ঘোষণা করা হবে ১০ মার্চ।

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top