News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০-১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া যাচ্ছেন জয়শঙ্কর, বিদেশমন্ত্রী হিসেবে সে দেশে প্রথম সফর
Image

১০-১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া যাচ্ছেন জয়শঙ্কর, বিদেশমন্ত্রী হিসেবে সে দেশে প্রথম সফর

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ১০-১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী হিসেবে এই প্রথম অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন জয়শঙ্কর। বুধবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মারিস পেনের আমন্ত্রণে ১০-১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ১২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মারিস পেনের সঙ্গে বিদেশমন্ত্রীদের সাইবার ফ্রেমওয়ার্ক ডায়ালগের সহ-সভাপতিত্ব করবেন এস জয়শঙ্কর। অস্ট্রেলিয়া সফরে গিয়ে সে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও ব্যবসায়িকদের পাশাপাশি ভারতীয় প্রবাসী এবং ছাত্রদের সঙ্গে বিদেশমন্ত্রী কথা বলবেন।

অস্ট্রেলিয়া সফরের পর, ১৩-১৫ ফেব্রুয়ারি ফিলিপিন্স সফরে যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী হিসেবে ফিলিপিন্সেও এস জয়শঙ্করের এটা প্রথম সফর। ফিলিপিন্সে গিয়ে সে দেশের বিদেশমন্ত্রী, নিজের প্রতিপক্ষ তেওডোরো এল লোকসিন জুনিয়রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এস জয়শঙ্কর।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top