News Flash

  • Home
  • খেলা
  • Ken Williamson : এখনও সারেনি কনুইয়ের চোট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দলে নেই কেন উইলিয়ামসন
Image

Ken Williamson : এখনও সারেনি কনুইয়ের চোট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দলে নেই কেন উইলিয়ামসন

ক্রাইস্টচার্চ, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল ঘোষণা করল নিউজিল্যান্ড । নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে যে দল ঘোষণা করা হয়েছে তাতে নাম নেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কনুইয়ের চোট এখনও পুরোপুরি সারেনি। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দল থেকে বাদ দেওয়া হয়েছে উইলিয়ামসনকে। তিনি না থাকায় অধিনায়কত্ব করবেন টম লাথাম।

১৭ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। তার আগেই ঘোষিত দলে কেন উইলিয়ামসনের না থাকা নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘‘উইলিয়ামসন সুস্থ হয়ে দলে ফেরার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে আমরা ওর উপর বেশি চাপ দিতে চাইছি না। তাই আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করছি মার্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক দিনের সিরিজে উইলিয়ামসন খেলবে।’’

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পরেই পুরনো কনুইয়ের চোট বাড়ে উইলিয়ামসনের। পরের টেস্টে খেললেননি তিনি। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজেও দলের বাইরে ছিলেন কিউয়ি অধিনায়ক। ৩১ বছরের উইলিয়ামসনের কনুইয়ের চোট অনেক পুরনো। মাঝে মধ্যেই এই চোটের কারণে ক্রিকেট থেকে তাঁকে বিরতি নিতে হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top