News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রস্তাব গ্রহণ অক্ষয়ের, উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন বলিউড অভিনেতা
Image

প্রস্তাব গ্রহণ অক্ষয়ের, উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন বলিউড অভিনেতা

দেহরাদূন, ৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ড সরকারের প্রস্তাব মেনে নিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবার উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সোমবার সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, “আমরা তাঁকে (অক্ষয় কুমার) একটি প্রস্তাব দিয়েছিলাম, তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করবেন।”

এদিন সকালে দেহরাদূনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির মুখ্যমন্ত্রী বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন অভিনেতা অক্ষয় কুমার। দু’জনের মধ্যে অনেকটা সময় কথা হয়েছে। ধামি নিজেই টুইট করে জানিয়েছেন, “বিশিষ্ট অভিনেতা, তরুণদের প্রেরণাস্রোত এবং আমার বন্ধু শ্রী অক্ষয় কুমারকে মুখ্যমন্ত্রী বাসভবনে স্বাগত জানিয়েছি। রাজ্যের যুবকদের অনুপ্রাণিত করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন অভিনেতা অক্ষয় কুমার এবং সমস্ত সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top