News Flash

Image

Thief : ত্রিপুরায় চু‌রি কর‌তে গি‌য়ে জনতার হা‌তে ধৃত পাথারকা‌ন্দির চোর

পাথারকা‌ন্দি (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের সীমা‌ন্তবর্তী উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের ইচাই লালছড়ায় দুঃসাহ‌সিক চু‌রি কর‌তে গি‌য়ে জনতার হা‌তে ধরা পড়েছে অসমের করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দির এক দা‌গি চোর। ধৃতকে পাথারকা‌ন্দি থানা‌ধীন ডেউবা‌ড়ি‌ গ্রামের জনৈক আফতাব আলির বছর ২২-এর ছেলে হু‌সেন আহমেদ বলে পরিচয় পাওয়া গেছে।

আজ রবিবার কদমতলা থানা সূত্রে জানা গেছে, শনিবার সরস্বতী পূজার দি‌ন ঘ‌রের দরজায় তালা দি‌য়ে পু‌জো দেখ‌তে পরিবারের সদস্যদের নিয়ে বে‌রি‌য়ে যান ইচাই লালছড়া গ্রা‌মের র‌ঞ্জিত নাথ। ঘরে কেউ নেই সু‌যোগ‌কে কা‌জে লা‌গি‌য়ে স্থানীয় ও ব‌হিরাগত কয়েকটি চোর পূর্ব প‌রিকল্পনা মোতা‌বেক রঞ্জিত নাথের বাড়িতে হানা দেয়। ঘ‌রের দরজায় সাঁটা তালা ভেঙে ভিতরে ঢুকে চোরের দল নগদ প্রায় দেড় লক্ষা‌ধিক টাকা, প্রায় সাত ভ‌রি স্বর্ণালঙ্কার নি‌য়ে পা‌লি‌য়ে যাচ্ছিল। সে সময় চোর‌দের দে‌খে ফে‌লেন প্রতিবেশীরা।

প্রতিবেশীরা চোর চোর বলে হাল্লা-চিৎকা‌র শুরু করলে গোটা গ্রামের মানুষ জ‌ড়ো হয়ে হু‌সেন আহমেদ নামের এক চো‌রকে পাকড়াও করেন। তবে টাকা পয়সা সোনাদানা নি‌য়ে পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হয়েছে অন্য চোরেরা। এদিকে ধৃত হু‌সেন আহমেদকে উত্তম-মধ্যম দিয়ে সম‌ঝে দেওয়া হয়েছে কদমতলা পুলিশের হাতে। পুলিশ ধৃ‌তের কাছ থে‌কে বেশ‌কিছু কাগজপত্র বাজেয়াপ্ত ক‌রে তার বিরুদ্ধে ০৮/২২ নম্বরে ও ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৫৮, ৩৮০, ৩৪ ধারায় এক‌টি মামলা রুজু করে আজ রবিবার ধর্মনগরে বিচারবিভাগীয় আদালতে পেশ করেছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top