News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে বিপদের মুখে গণতন্ত্র, আতঙ্কে সাধারণ মানুষ : রাজ্যপাল
Image

পশ্চিমবঙ্গে বিপদের মুখে গণতন্ত্র, আতঙ্কে সাধারণ মানুষ : রাজ্যপাল

কলকাতা, ২৫ জানুয়ারি (হি.স.): রাজ্য সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনেই রাজ্যপাল বলেছেন, পশ্চিমবঙ্গে বিপদের মুখে গণতন্ত্র। ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গও উত্থাপন করেছেন রাজ্যপাল। মঙ্গলবার বিধাসভায় দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হন রাজ্যপাল। গুরুতর অভিযোগ করে রাজ্যপাল বলেছেন, জনগণের টাকা রাজনৈতিক কারণে খরচ করা হচ্ছে। ৪৫ দিনে কীভাবে মা ক্যান্টিন শুরু হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। প্রশ্ন তুলেছেন উপাচার্য নিয়োগ নিয়েও।

বিধানসভায় সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল বলেছেন, “বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন। পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত ভয়াবহ।…পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।” রাজ্যের অফিসারদের সংবিধান মেনে কাজ করার পরামর্শও দিয়েছেন রাজ্যপাল। বিরোধীদের সঙ্গে শাসক দল খারাপ ব্যবহার করছেন বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যপালের কথায়, পশ্চিমবঙ্গে ভোটারদের স্বাধীনতা নেই। এই রাজ্যের অবস্থা শোচনীয়। গণতন্ত্রে ভোটার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। রাজ্যপালকে অপমান করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন জগদীপ ধনকর।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top