News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দুর্ঘটনায় ছয় জন আহত
Image

পৃথক স্থানে দুর্ঘটনায় ছয় জন আহত

আগরতলা, ২৪ জানুয়ারি : রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। গত গভীর রাতে রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগর এলাকায় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়ে গেছে চালক। আটক করা যায়নি। দমকল বাহিনীর জওয়ানরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেখান থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসাধীন।


শালবাগান এলাকায় নেমন্তন্ন খেয়ে বাড়ি ফেরার পথে স্বামী স্ত্রী এবং কন্যা বাইকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা গেছে, চন্দন দাস নামে এক ব্যক্তি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে নেমন্ত্রণ খেয়ে বাড়িতে ফিরছিলেন। তখনই একটি দ্রুতগামী বাইক এসে তাদেরকে ধাক্কা দেয়। তাতে তিনজনই আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন।


এদিকে, আসাম আগরতলা জাতীয় সড়কে বড়মুড়া এলাকায় সোমবার সকালে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে বাইক চালক সহ দুইজন গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top