News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সফরে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত
Image

ত্রিপুরা সফরে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

আগরতলা, ২৪ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরা সফরে এলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসঙ্ঘ চালক মোহন ভাগবত। তিনি ২৭ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরায় প্রবাস করবেন। আজ তিনি এমবিবি বিমান বন্দরে নেমে সোজা চলে যান সেবা ধামে। সেখানেই তিনি ত্রিপুরা সফরের যাবতীয় কর্মসূচি সম্পন্ন করবেন। কোভিডের বিধিনিষেধের কারণে এবার তাঁর প্রকাশ্য জনসভা হচ্ছে না


সূত্রের দাবি, মোহন ভাগবত ত্রিপুরা সফরে আসার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হবে। এছাড়াও মন্ত্রিসভার সদস্যদের সাথেও তিনি ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। আরএসএস প্রধান জেড প্লাস শ্রেণীর নিরাপত্তা পান। সে মোতাবেক সমস্ত আয়োজন করা হয়েছে।


ধারনা করা হচ্ছে, মোহন ভাগবতের ত্রিপুরা প্রবাসে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা বদল আসতে চলেছে। ২০১৭ সালেও বিধানসভা নির্বাচনের পূর্বে তাঁর ত্রিপুরা সফর বিজেপির বিজয়ের ক্ষেত্রে যথেষ্ট তাত্পর্য্যপূর্ণ ছিল। ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পরও তিনি এসেছিলেন। আবারও তাঁর সফরে শাসক দল বিজেপিতে ফুর্তি আনার জন্য টনিক পাবে, এমনটাই মনে করা হচ্ছে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top