News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের নিরাপত্তার স্বার্থে পঞ্জাবে স্থিতিশীল ও শক্তিশালী সরকারের প্রয়োজন : নাড্ডা
Image

দেশের নিরাপত্তার স্বার্থে পঞ্জাবে স্থিতিশীল ও শক্তিশালী সরকারের প্রয়োজন : নাড্ডা

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): দেশের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকারের অতি প্রয়োজন পঞ্জাবে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য সোমবার ত্রিকোণ জোটের আসন বন্টনের ঘোষণা করা হয়। এই সাংবাদিক বৈঠকে নাড্ডা এদিন বলেছেন, “পঞ্জাব একটি সীমান্তবর্তী রাজ্য, দেশের নিরাপত্তার স্বার্থে পঞ্জাবে একটি স্থিতিশীল ও শক্তিশালী সরকার থাকা প্রয়োজন। পাকিস্তানের কর্মকাণ্ড আমাদের দেশের জন্য কেমন ছিল, তা আমরা সবাই জানি। আমরা দেখেছি সেখানে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা হচ্ছে।”

নাড্ডা আরও বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কিন্তু লাইনচ্যুত করার কুৎসিত প্রচেষ্টা, দেশবিরোধীরা করছে। পঞ্জাবে এবারের ভোট শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের মাধ্যম নয়, সরকার পরিবর্তনই নির্বাচনের প্রকৃত উদ্দেশ্য নয়। এবারের ভোট ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার জন্য এবং পঞ্জাবে স্থিরতা আনার জন্য। পঞ্জাব সুরক্ষিত থাকলে দেশও সুরক্ষিত থাকবে।” নাড্ডার কথায়, “মাফিয়ারাজ পঞ্জাবকে শেষ করে দিচ্ছে। জমি মাফিয়া, বালি মাফিয়া, মাদক মাফিয়া পঞ্জাবকে শেষ করে দিচ্ছে। এজন্য মাফিয়ারাজ সমাপ্ত করার লক্ষ্যে এনডিএ জোট একটি অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top