News Flash

  • Home
  • Uncategorized
  • Recovered : বটতলায় রাস্তার পাশে একটি ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার
Image

Recovered : বটতলায় রাস্তার পাশে একটি ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী।। রাজধানী আগরতলা শহরের বটতলায় রাস্তার পাশে একটি ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশের একটি ঘরে এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে বটতলা আউটপোস্ট এর পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বটতলা আউটপোস্ট পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃতদেহ উদ্ধার করা হলেও মৃতের নাম-পরিচয় কিছুই জানা যায়নি।মৃত যুবকের বয়স আনুমানিক ৩৬ বছর বলে পুলিশ জানিয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বটতলায় সাতসকালে মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top