News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর, বিবৃতি হাসপাতাল কর্তৃপক্ষের
Image

চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর, বিবৃতি হাসপাতাল কর্তৃপক্ষের

মুম্বই, ২২ জানুয়ারি (হি.স.) : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে শনিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক খবর। গুজবের অবসান ঘটাতে শেষ পর্যন্ত বিবৃতি জারি করে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল। মুখপাত্র প্রতীত সামদানি বলেন, ‘যে ধরণের গুজব রটানো হচ্ছে, তা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। লতাদিদি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছিন। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এই মুহূর্তে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। আমি প্রার্থনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং বাড়ি ফিরে আসবেন।’

করোনায় আক্রান্ত হয়ে লতা মঙ্গেশকর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সুরসম্রাজ্ঞীর শারীরিক অবস্থা জানতে উৎসুক গোট দেশ।
প্রসঙ্গত, এদিন গোটা দিন ধরে লতা মঙ্গেশকরকে নিয়ে ভুয়ো খবর রটতে শুরু করে। ক্ষুব্ধ হন তাঁর অনুরাগীরা। গুজবের মুখে বাধ্য হয়ে টুইট করেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী এদিন লেখেন, ‘লতাদিদির পরিবারের তরফে সকলের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ গুজব রটাবেন না। তিনি চিকিৎসায় ইচিবাচক সাড়া দিচ্ছেন। ঈশ্বরের কৃপায় তিনি দ্রুত ঘরে ফিরবেন। গুজবে কান না দিয়ে, আসুন আপনারা সকলে লতাদিদির দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করি।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top