News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সংবাদ-গোষ্ঠীর সমীক্ষায় অসমের ৫৬.৬ শতাংশ মানুষ মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের কাজে সন্তুষ্ট, অভিনন্দন বদরউদ্দিনের
Image

জাতীয় সংবাদ-গোষ্ঠীর সমীক্ষায় অসমের ৫৬.৬ শতাংশ মানুষ মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের কাজে সন্তুষ্ট, অভিনন্দন বদরউদ্দিনের

গুয়াহাটি, ২২ জানুয়ারি (হি.স.) : দেশের একটি জাতীয় সংবাদ-গোষ্ঠীর সমীক্ষায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে রাজ্যের অধিকাংশ মানুষ পছন্দ করেন বলে যে খবর প্রকাশ হয়েছে, সে জন্য মুখ্যমন্ত্রী ড. শর্মাকে অভিনন্দন জানিয়েছে বিরোধী এআইইউডিএফ৷

দলের সভাপতি তথা ধুবড়ির সাংসদ মৌলানা বদরউদ্দিন আজমলের উদ্ধৃতি দিয়ে এক প্রেসবার্তায় এআইইউডিএফ-এর সাধারণ সম্পাদক হায়দর হুসেন বরা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ওই সংবাদ গোষ্ঠীর ‘মুড অব দ্য ন্যাশন’-এ প্ৰকাশিত দেশের বিজেপি-শাসিত রাজ্য সরকারগুলির মধ্যে ব্যতিক্ৰম কেবল অসম৷ রাজ্যের ৫৬•৬ শতাংশ মানুষ মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার কাজকর্মে সন্তুষ্ট বলে যে খবর প্ৰকাশ হয়েছে তার জন্য অসমের মুখ্যমন্ত্ৰীকে অভিনন্দন জানাচ্ছে এআইইউডিএফ তথা দলপতি, সাংসদ বদরউদ্দিন আজমল৷


ধুবড়ির সাংসদ মৌলানা বদরউদ্দিন আজমলের উদ্ধৃতি সংবলিত প্রেসবার্তায় বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা অসমের জন্য যে গৌরব কেড়ে এনেছেন সেজন্য তাঁর প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি৷ ড. হিমন্তবিশ্ব শৰ্মার নেতৃত্বে অসম উন্নতির শিখরে পৌঁছবে বলে আশা ব্যক্ত করে সমাজে শান্তি সম্প্ৰীতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে তাঁর নেতৃত্ব এক বলিষ্ঠ ভূমিকা গ্ৰহণ করবে বলে মনে করেন বদর উদ্দিন আজমল৷

অতি সম্প্ৰতি অসম-মেঘালয়ের সীমা বিবাদ নিষ্পত্তির জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে স্বাগত জানিয়েছেন এআইইউডিএফ-প্রধান৷ তবে বিবাদাকৃত সীমান্তবর্তী এলাকাগুলির সর্বশ্ৰেণির বাসিন্দারা তাঁদের ন্যায্য লাভ করবেন বলে আশা ব্যক্ত করেছে সাংসদ মৌলানা বদরউদ্দিন আজমল৷ তিনি আরও বলেন, মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার নেতৃত্বে অসমের অন্য জ্বলন্ত সমস্যাবলিও শীঘ্র সমাধান হওয়ার পাশাপাশি রাজ্যে বসবাসকারী জাতিধৰ্মবর্ণ নিৰ্বিশেষে সকলের যাতে সমউন্নয়ন হয় সে আশা করেছেন সাংসদ আজমল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top