News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুর : আলোচনাপন্থী উগ্রবাদীদের জন্য পোস্টাল ব্যালট অনুমোদন নির্বাচন কমিশনের
Image

মণিপুর : আলোচনাপন্থী উগ্রবাদীদের জন্য পোস্টাল ব্যালট অনুমোদন নির্বাচন কমিশনের

ইমফল, ২২ জানুয়ারি (হি.স.) : মণিপুরের যে সব জঙ্গি গোষ্ঠীর সদস্য সরকারের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে, যাদের নাম ভোটার তালিকায় রয়েছে এবং যারা বর্তমানে বিভিন্ন ডেজিগনেটেড ক্যাম্পে বসবাস করছেন তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। এক বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি স্পষ্ট করেছে ভারতের নির্বাচন কমিশন।

দেশের পাঁচ রাজ্য বিধানসভা নির্বাচনের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য মণিপুরেও নির্বাচন হবে। নির্ঘণ্ট অনুয়ায়ী মণিপুরে দুই দফায় যথাক্রমে চলতি বছর ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ অনুষ্ঠিত হবে ভোট।


ভারতের নির্বাচন কমিশনের জারিকৃত বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক এক বিবৃতি বলেছেন, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ধারা ৬০(সি)-এ প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।


প্রসঙ্গত, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিগত ২০০৮ সালে ত্রিপাক্ষিক যুদ্ধবিরতি (সাসপেনশন অব অপারেশন, সংক্ষেপে এসওও) চুক্তিতে স্বাক্ষর করেছিল ইউনাইটেড পিপলস ফ্রন্ট (ইউপিএফ) এবং কুকি ন্যাশনাল অর্গানাইজেশন (কেএনও)-এর অধীনে মণিপুর-ভিত্তিক ২০-এর বেশি কুকি জঙ্গি গোষ্ঠী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top