News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন সমসংখ্যক
Image

ওডিশায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন সমসংখ্যক

ভুবনেশ্বর, ২২ জানুয়ারি (হি.স.): ওডিশার সোনেপুর জেলায় এসইউভি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন, ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মহানদী ব্রিজের ওপর। হতাহতরা সোনেপুর জেলার উল্লুন্দা ব্লকের অন্তর্গত নিমনা গ্রামের বাসিন্দা। কাউডিয়ামুন্ডা গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে এসইউভি গাড়িতে চেপে তাঁরা বাড়ি ফিরছিলেন।

শুক্রবার গভীর রাত একটা নাগাদ মহানদী সেতুর ওপর একটি ট্রাকের সঙ্গে ওই গাড়ির সংঘর্ষ হয়। জোরালো সংঘর্ষের জেরে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের, বাকিরা গাড়ির ভিতরে আটকে পড়েন। গ্যাস কাটার দিয়ে গাড়িটিকে কেটে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে সকলকে সোনেপুরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, শারীরিক অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে রেফার করা হয় বুরলা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top