News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পাচ্ছেন ডিমা হাসাওয়ের ফুটবলার বাউরিংডাও বডো

অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পাচ্ছেন ডিমা হাসাওয়ের ফুটবলার বাউরিংডাও বডো

হাফলং (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পাচ্ছেন অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের ফুটবলার বাউরিংডাও বডো। আগামী ২৪ জানুয়ারি গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে বিকেল সাড়ে তিনটায় অসমের সর্বোচ্চ অসামরিক পুরুস্কার ফুটবলার বাউরিংডাও বডোর হাতে তুলে দেবেন অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা গত বছরের ডিসেম্বরে ঘোষণা করেছিলেন, অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কার অসম বৈভব, অসম সৌরভ ও অসম গৌরব পুরস্কারের কথা। সে হিসেবে কমনওয়েলথ গেম, সাউথ এশিয়ান গেম, ওয়ার্ল্ড ইয়ুথ গেম, এশিয়ান স্কুল গেম ক্যাটাগরিতে ফুটবলার বাউরিংডাও বডোকে অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কার প্রদান করা হচ্ছে।
ডিমা হাসাও জেলার ছেলে ফুটবলার বাউরিংডাও বডো জাতীয় স্তর থেকে শুরু আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে ফুটবল খেলে অনেক সুনাম অর্জন করেছেন। তিনি দেশের বিভিন্ন ফুটবল ক্লাবের হয়ে যেমন মিনার্ভা পঞ্জাব, ওড়িশা এফসি এবং আইএসএল-এ চেন্নাই এফসি-র হয়ে খেলেছেন। অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কারের জন্য বাউরিংডাও বডোর নাম মনোনীত হওয়ায় পাহাড়ে ক্রীড়াপ্রেমী মহলে আনন্দের জোয়ার বইছে। ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বাউরিংডাওয়ের এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top