News Flash

  • Home
  • Uncategorized
  • ডাবল ইঞ্জিন সরকারের অক্লান্ত পরিশ্রমে ত্রিপুরা অসীম সম্ভাবনার ভূমিতে পরিণত হচ্ছে, পূর্ণ রাজ্য দিবসে শুভেচ্ছা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী
Image

ডাবল ইঞ্জিন সরকারের অক্লান্ত পরিশ্রমে ত্রিপুরা অসীম সম্ভাবনার ভূমিতে পরিণত হচ্ছে, পূর্ণ রাজ্য দিবসে শুভেচ্ছা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২১ জানুয়ারি (হি. স.) : পূর্ণ রাজ্য দিবসে ত্রিপুরার বিকাশে অংশগ্রহণকারী প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানিক্য শাসনকাল থেকে ত্রিপুরার গরিমা এবং অংশীদারিত্বের বিষয়ে তিনি আলোকপাত করেছেন। পাশাপাশি ত্রিপুরার জনগণের একতা এবং সামাজিক প্রয়াসের প্রশংসা করেছেন। আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরার পূর্ণ রাজ্য দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এভাবেই সমগ্র রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


এদিন প্রধানমন্ত্রী ত্রিপুরায় সরকার পরিবর্তনের তিন বছরের উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, ডাবল ইঞ্জিন সরকারের অক্লান্ত পরিশ্রমে ত্রিপুরা অসীম সম্ভাবনার ভূমিতে পরিণত হচ্ছে। সাথে উন্নয়নের প্রশ্নে বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরার অসাধারণ প্রদর্শনের বিষয়ে আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ পরিকাঠামো নির্মাণের মাধ্যমে এই রাজ্য দ্রুত গতিতে ব্যবসায়ীক হাব হতে যাচ্ছে। সড়কপথের সাথে রেলওয়ে, আকাশপথ এবং জলপথে ত্রিপুরা সমগ্র বিশ্বের সাথে জুড়তে চলেছে। তাঁর বক্তব্য, ডাবল ইঞ্জিনের সরকার দীর্ঘদিনের দাবি পূরণ করেছে এবং বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর পর্যন্ত পৌছানো সম্ভব হয়েছে। তিনি বলেন, ত্রিপুরা ২০২০ সালে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে হলদিয়া থেকে পণ্য আমদানি করেছে। সাথে তিনি এমবিবি বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের বিষয়েও উল্লেখ করেছেন।


এদিন প্রধানমন্ত্রী গরীবদের পাকা ঘর দেওয়া এবং ঘর নির্মানে নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে রাজ্যের প্রশংসনীয় কাজের বিষয়েও চর্চা করেছেন। তিনি বলেন, লাইট হাউস যোজনা ছয়টি রাজ্যে চলছে এবং তার মধ্যে ত্রিপুরাও রয়েছে। তাঁর কথায়, গত তিন বছরের কাজ এক সূচনা মাত্র এবং ত্রিপুরার প্রকৃত ক্ষমতার ব্যবহার এখনো বাকি রয়েছে। তিনি বলেন, প্রশাসনে স্বচ্ছতার সাথে কাজের মাধ্যমে উন্নয়নে নেওয়া উদ্যোগ ত্রিপুরাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে। সাথে তিনি যোগ করেন, গ্রামীন ক্ষেত্রে উন্নয়নকে পৌছে দিয়ে ত্রিপুরার মানুষের জীবনজীবিকা আরও সরল এবং উন্নত করতে সক্ষম হবে।


প্রধানমন্ত্রীর কথায়, দেশ যেদিন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, ঠিক ওই সময়ে ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার ৭৫ বছর পূর্ণ করবে। নতুন সংকল্প এবং নয়া সম্ভাবনার দৃষ্টিতে তা এক মহান সময় হবে। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top