News Flash

  • Home
  • Uncategorized
  • দেশী কিটে ধরা পড়বে ওমিক্রন, অনুমোদন আইসিএমআরের
Image

দেশী কিটে ধরা পড়বে ওমিক্রন, অনুমোদন আইসিএমআরের

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : কোভিড আক্রান্তের সংখ্যা রোজই লাফিয়ে বাড়ছে। আর করোনার এই বাড়বাড়ন্তের জন্য বিশেষজ্ঞরা মূলত দায়ী করছেন ওমিক্রনের তীব্র সংক্রমণ ক্ষমতাকেই। কিন্তু এতদিন সাধারণ আরটিপিসিআর পদ্ধতিতে কোভিড সংক্রমণ প্রায় একশো শতাংশ ধরা পড়লেও তা ওমিক্রন কি না সেটি বুঝতে প্রয়োজন হত জিনগত পরীক্ষার। আর তাতেই পেরিয়ে যেত অনেকখানি সময়। পাশাপাশি এই পরীক্ষার জন্য হত অতিরিক্ত ব্যয়।

এবার চেন্নাইয়ের গবেষকরা আবিষ্কার করলেন এমন এক কিট যাতে মাত্র ৪৫ মিনিটেই চিহ্নিত হয়ে পড়বে কোভিডের বিভিন্ন রূপ। অর্থাৎ ডেল্টা না ওমিক্রন তা বুঝতে করতে হবে না দীর্ঘ প্রতীক্ষা। চিকিৎসক নবীন কুমার ভেঙ্কটেশনের নেতৃত্বে তৈরি হয়েছে এই কিট।
বিজ্ঞানীদের দাবি, এতে একটি পরীক্ষাতে তো কোভিডের রূপগুলি ধরা পড়বেই, পাশাপাশি ধরা পড়বে ওমিক্রনের বিভিন্ন উপরূপগুলিও। যেহেতু একটি পরীক্ষাই বলে দিতে পারে কোভিডের একাধিক রূপ তাই বিশেষজ্ঞদের ধারণা এই নতুন কিট বাজারে এলে অনেক সহজ হবে সংক্রমণ নিয়ন্ত্রণ, দ্রুত শুরু হবে চিকিৎসাও।

আরটিপিসিআরের মতোই নাক ও গলা থেকে সংগ্রহ করতে হবে নমুনা। খরচও হবে সাধ্যের মধ্যেই। আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন এই কিট বাজারে চলে আসবে বলেও মত সংশ্লিষ্ট মহলের।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top