News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসি-র বর্ষসেরা একদিনের দলে বাংলাদেশের দাপট, নেই কোনও ভারতীয়
Image

আইসিসি-র বর্ষসেরা একদিনের দলে বাংলাদেশের দাপট, নেই কোনও ভারতীয়

দুবাই, ২০ জানুয়ারি (হি.স.) : আইসিসির বর্ষসেরা দল একদিনের দলে বাংলাদেশের দাপট। স্থান পেলেন না কোনও ভারতীয় ক্রিকেটার । শুক্রবার আইসিসির তরফে ২০২১ সালে একদিনের বর্ষসেরা দল ঘোষিত হয়েছে। যেখানে সবচেয়ে বেশি ৩ জন বাংলাদেশ থেকে জায়াগা পেয়েছেন।এছাড়া দুজন করে ক্রিকেটার জায়াগা পেয়েছেন পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড থেকে। তবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোনও খেলোয়াড়ই একাদশে ঠাঁই পাননি।

২০০৪ সাল থেকে প্রত্যেক বছরই আইসিসির তরফে প্রতিটি ফর্ম্যাটে ব্যক্তিগত পুরস্কারের পাশপাশি বর্ষসেরা দলের ঘোষণাও করা হয়ে থাকে। এমনকী দশকের সেরা দলও ঘোষণা করা হয়। প্রতি ক্ষেত্রেই অন্তত একজন ভারতীয় সর্বদা একদিনের দলে জায়গা পেয়ে এসেছেন। তবে এই প্রথম কোনও ভারতীয় ছাড়াই একদিনের বর্ষসেরা দলের ঘোষণা করল বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা।

এর পিছনে মূল কারণ অবশ্য গত বছর ভারতের মাত্র ছয়টি একদিনের ম্যাচ খেলা। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কায় গত বছর প্রায় সম্পূর্ণ দুই ভিন্ন দল তিনটি করে ওয়ান ডে খেলেছে। অর্থাৎ কোহলিরা সর্বসাকুল্যে তিনটি ম্যাচ খেলেছেন। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দল ওয়ান ডে সিরিজ খেললেও সেই সময় কোহলি, রোহিত শর্মারা ইংল্যান্ডে থাকায় শিখর ধাওয়ানের নেতৃত্বে তুলনামূলক দ্বিতীয় সারির দল পড়শি দেশের সফরে গিয়েছিল। তাই তিনটি ওয়ান ডের ভিত্তিতে কোহলিদের বর্ষসেরা দলে সুযোগ না পাওয়াটাই স্বাভাবিক। আইসিসির বর্ষসেরা এদিনের দল: পল স্টার্লিং, জান্নেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডাসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্থ চামিরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top