News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপি আপনা দল এবং নিশাদ পার্টির সঙ্গে মিলিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, জেপি নাড্ডা
Image

উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপি আপনা দল এবং নিশাদ পার্টির সঙ্গে মিলিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, জেপি নাড্ডা

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি আপনা দল এবং নিশাদ পার্টির সঙ্গে ৪০৩ টি আসনে যৌথভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বুধবার একথা ঘোষণা করেন। এনডিএ উত্তরপ্রদেশের বৈঠকের পর সাংবাদিকদের সামনে একথা জানিয়ে তিনি বলেন, গত সপ্তাহে বিজেপি আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের জন্য ১০৭ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে।

“এনডিএ মিত্ররা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমাদের মতোই একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপি, আপনা দল এবং নিষাদ পার্টি আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০৩ টি আসনে যৌথভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা উভয় দলের সঙ্গেই বিশদ আলোচনা করেছি। গত কয়েকদিন,”রাজধানীতে একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন।
কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, অনুরাগ ঠাকুর, যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য নেতাদের সঙ্গে দিল্লিতে বিজেপি বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উত্তরপ্রদেশের ৪০৩ আসনে বিধানসভা নির্বাচন আগামী ১০, ১৪, ২০, ২৩, ২৭ ফেব্রুয়ারি এবং ৩ এবং ৭ মার্চ অনুষ্ঠিত হবে। ভোট গণনা ১০ মার্চ অনুষ্ঠিত হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top