News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ি ঢুকে সংঘবদ্ধ হামলায় বৃদ্ধার মৃত্যুতে ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড
Image

বাড়ি ঢুকে সংঘবদ্ধ হামলায় বৃদ্ধার মৃত্যুতে ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

আগরতলা, ১৯ জানুয়ারি (হি. স.) : মাঠে ঘাস কাটা নিয়ে বাকবিতন্ডার জেরে সন্ধ্যায় বাড়ি ঢুকে সংঘবদ্ধ হামলায় গৃহিনীর মৃত্যুর দায়ে আজ আদালত ৭ জনকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছেন। সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করেছে।


এ-বিষয়ে সরকারী আইনজীবী জানিয়েছেন, ২০০৮ সালের ২৮ নভেম্বর বড়জলা বিধানসভা কেন্দ্রের অধীন কল্যাণপুর পাড়া এলাকায় ঘাস কাটার সময় স্থানীয় বাসিন্দা লাল মোহন সরকারকে বাধা দেন সুজিত মালাকার। তাতে, তাদের মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়েছিল। ফলস্বরূপ, সন্ধ্যায় সুজিত মালাকার দলবল নিয়ে লাল মোহন সরকারের বাড়িতে হামলা করেন। আইনজীবী বলেন, লাঠি, দা নিয়ে সংঘবদ্ধ হামলায় লাল মোহন সরকারের স্ত্রী নিরুবালা দেব মাথায় গুরুতর আঘাত পান এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতেই তাঁর মৃত্যু হয়েছে। এছাড়া, লাল মোহন সরকার ও তাঁর প্রতিবেশী মনোরঞ্জন সরকার ওই হামলায় আহত হন।


তিনি বলেন, ওই ঘটনায় লাল মোহন সরকারের ছেলে অজিত সরকার দোষীদের নাম উল্লেখ করে রামনগর ফাঁড়িতে মামলা করেন। পুলিশ ওই মামলায় ৭ জনকে গ্রেফতার করেছিল। তিনি জানান, ওই ঘটনায় মূল অভিযুক্ত সুজিত মালাকার এবং গোপাল পাল ঘটনা পরপরই পালিয়ে গা ঢাকা দিয়েছেন। এখনো তাঁদের খুঁজে পাওয়া যায়নি।


এদিকে, পুলিশ ওই মামলায় তদন্ত সমাপ্ত করে ভারতীয় দন্ডবিধি ৪৪৭, ৩২৩, ৩০২ এবং ১৪৯ ধারায় ২০০৯ সালে আদালতে চার্জশিট জমা দেন। আদালতে ১৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। আজ পশ্চিম ত্রিপুরা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস বাড়ি ঢুকে সংঘবদ্ধ হামলা এবং বৃদ্ধার মৃত্যুর দায়ে উত্তম সরকার, উজ্জ্বল দেব, পঙ্কজ সূত্রধর, লিটন নাগ, রাজেন দেব, অমিত দেব এবং অজিত সরকারকে দোষী সাব্যস্ত করেছেন এবং তাদের যাবজ্জীবন কারাবাসের রায় দিয়েছেন। সাথে প্রত্যেককে ১০ হাজার করে আর্থিক জরিমানাও করেছেন। অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top