News Flash

  • Home
  • Uncategorized
  • অনিয়মিত বাস পরিষেবা, পাঁচলায় ব্যবসায়ীদের পথ অবরোধে পুলিশের লাঠিচার্জ
Image

অনিয়মিত বাস পরিষেবা, পাঁচলায় ব্যবসায়ীদের পথ অবরোধে পুলিশের লাঠিচার্জ

হাওড়া, ১৯ জানুয়ারি (হি.স.): হাওড়া জেলার পাঁচলায় বাস পরিষেবা নিয়ে অনিয়মের অভিযোগে পথ অবরোধ করলেন ব্যবসায়ীরা। বুধবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এখানকার গঙ্গাধরপুর লাইব্রেরী মোড়। অবরোধকারীদের হঠাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিস।

জানা গিয়েছে, প্রতিদিন ভোর ৪টের সময় প্রথম বাস ধরে স্থানীয় ব্যবসায়ীরা কলকাতার বিভিন্ন হাটে যাযন। ব্যবসায়ীরা বলেন, সম্প্রতি বাস কমে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। আর এই ঘটনার প্রতিবাদেই এদিন সকালে পথ অবরোধ করেন বিক্ষুব্ধরা। অভিযোগ, পথ অবরোধের খবর পাওয়ার পর পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশকে ধাক্কাধাক্কি শুরু করে। এরপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top