News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রিসভার বৈঠকে অগ্নি নির্বাপক দপ্তরে বিভিন্ন ক্যাটাগরিতে ২৩৫টি পদে নিয়োগের সিদ্ধান্ত
Image

মন্ত্রিসভার বৈঠকে অগ্নি নির্বাপক দপ্তরে বিভিন্ন ক্যাটাগরিতে ২৩৫টি পদে নিয়োগের সিদ্ধান্ত

আগরতলা, ১৮ জানুয়ারি : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ স্বরাষ্ট্র দপ্তরের অধীনে অগ্নি নির্বাপক দপ্তরে বিভিন্ন ক্যাটাগরিতে ২৩৫টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও জানান, এই ২৩৫টি পদের মধ্যে রয়েছে ৫ জন স্টেশন অফিসার, সাব-অফিসার ১৫ জন, লিডিং ফায়ারম্যান ২৫ জন, ড্রাইভার ২৫ জন, ফায়ারম্যান ১৬০ জন এবং এলডি ক্লার্ক ৫ জন। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, পূর্ত দপ্তরের অধীনে ১৮টি গ্রুপ-বি নন গ্যাজেটেড (টেকনিক্যাল) সিনিয়র ড্রাফটম্যান পদ সৃষ্টি করা হয়েছে। খুব শীঘ্রই এই পদে লোক নিয়োগ করা হবে।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও জানান, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে ২২টি সিডিপিও পদে লোক নিয়োগের জন্য ২২টি সিডিপিও পদ পুনরায় তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই টিপিএসসি’র মাধ্যমে এজন্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top