News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা : দুই গাঁজা পাচারকারীর ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা
Image

ত্রিপুরা : দুই গাঁজা পাচারকারীর ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা

আগরতলা, ১৭ জানুয়ারি (হি. স.) : গাঁজা পাচারের দায়ে দশ বছরের সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা হয়েছে দুই পাচারকারীর। বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা মিঠু কুমার এবং অমর কুমার সিংকে আদালত ওই সাজা শুনিয়েছে। অনাদায়ে তাঁদের ৬ মাসের অতিরিক্ত কারাবাসের রায় দিয়েছে আদালত।


পাবলিক প্রসিকিউটর বিশ্বজিত দেব জানিয়েছেন, ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারী আগরতলায় বাধারঘাট রেলওয়ে স্টেশনে ৩৩ কেজি গাঁজা সহ পুলিশের জালে ধরা পরেন ভাগলপুর জেলার বাসিন্দা মিঠু কুমার এবং অমর কুমার সিং। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ দেওঘর এক্সপ্রেস থেকে গাঁজা সহ তাদের গ্রেফতার করেছে। এনডিপিএসের নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিক তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন।


বিশ্বজিত বাবু জানিয়েছেন, ওই মামলায় শুনানিতে আট জোন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। দীর্ঘ শুনানি শেষে আদালত দুই জনকে দোষী সাব্যস্ত করেছে। গত শনিবার ওই মামলায় রায়ে আদালত দুই জনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছে। অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত।


তিনি বলেন, ত্রিপুরার পাচারকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা পৌছে দেওয়ার জন্য এই রায় যুগান্তকারী হিসেবে প্রমাণিত হবে। কারণ, নেশা বাণিজ্যের সাথে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থায় ত্রিপুরা সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top