News Flash

  • Home
  • Uncategorized
  • Raided : শহরের হকার্স কর্নার এলাকায় অভিযান চালায় আগরতলা পুর নিগমের টাক্সফোর্স
Image

Raided : শহরের হকার্স কর্নার এলাকায় অভিযান চালায় আগরতলা পুর নিগমের টাক্সফোর্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী। রাজধানী আগরতলা শহরের হকার্স কর্নার এলাকায় রবিবার সকালে অভিযান চালায় আগরতলা পুর নিগমের টাক্সফোর্স বাহিনী। সম্প্রতি পুর নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার সহ পুর প্রশাসনের কর্মকর্তারা হকার্স কর্নার সহ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে জবরদখলকৃত জায়গা জবরদখল মুক্ত করতে আহ্বান জানিয়েছিলেন।

পরিদর্শনকালে মেয়র হকার্স কর্নারের অবস্থা প্রত্যক্ষ করে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন,যে ভাবে হকার্স কর্নারে দোকানপাট খুলে রাস্তাঘাট জবর দখল করে রাখা হয়েছে তাতে ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স পর্যন্ত প্রবেশ করতে পারবে না। নিজেদের স্বার্থেই জবরদখলকৃত জায়গা ছেড়ে দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন।কিন্তু সেই আবেদনে অনেকেই সাড়া দেননি।সে কারণে বাধ্য হয়েই রবিবার ময়দানে নেমেছে টাক্সফোর্স বাহিনী।


ফুটপাথ জবরদখলমুক্ত করার পর এবার হকার্স কর্ণারের গলির দুই দিকে জবর দখলমুক্ত অভিযান চালালো আগরতলা পুরনিগম। রবিবার সকালেই আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্সের কর্মকর্তারা অভিযান চালায় হকার্স কর্ণারে। দীর্ঘদিন ধরে হকার্স কর্ণারের গলির রাস্তার দুই পাশে জবর দখল করে গড়ে উঠা বেআইনি নির্মাণগুলি ভেঙ্গে গুঁড়িয়ে দেয় পুরনিগম কর্তৃপক্ষ। পুনরায় জবর দখল করার চেষ্টা করা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুর প্রশাসনের তরফ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top