News Flash

  • Home
  • Uncategorized
  • Suffering : উদয়পুরের ফুলকুমারী এলাকার জনগণ দীর্ঘদিন ধরেই রাস্তার সমস্যায় ভুগছেন
Image

Suffering : উদয়পুরের ফুলকুমারী এলাকার জনগণ দীর্ঘদিন ধরেই রাস্তার সমস্যায় ভুগছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী। গোমতী জেলার উদয়পুরের ফুলকুমারী এলাকার জনগণ দীর্ঘদিন ধরেই রাস্তার সমস্যায় ভুগছেন। এলাকার রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।কিন্তু রাস্তাটি সংস্কার করা হয়নি বিগত পুর পরিষদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। বর্তমান পুর প্রশাসন ক্ষমতায় আসার পর পুর প্রশাসনের কর্মকর্তারা এলাকার রাস্তাটি পরিদর্শন করেন।

উদয়পুরের ফুলকুমারি এলাকার একটি রাস্তার কাজ পরিদর্শনে গেলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল মজুমদার। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলার সহ পূর্ত দপ্তরের কর্মকর্তারা। পরিদর্শন শেষে শীতল মজুমদার বলেন, রাস্তাটির দুই পাশে প্রথমে ড্রেন নির্মাণ করা হবে। এরপর পূর্ত দপ্তরের মাধ্যমে রাস্তাটির সংস্কারের কাজে হাত দেওয়া হবে। জানা গেছে, ফুলকুমারী এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় পড়েছিল। রাস্তাটি সংস্কারের জন্য এলাকার লোকজন বহুবার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে স্থানীয় লোকজনের। পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই এলাকার রাস্তাটি সংস্কারের কাজ হাতে নেওয়া হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top