News Flash

  • Home
  • Uncategorized
  • Injured : বাইক ও স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত
Image

Injured : বাইক ও স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী। উদয়পুরের খিলপাড়া এলাকায় একটি মোটর বাইক ও স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


ঘটনা শনিবার রাতে উদয়পুরের খিলপাড়া ওটিপিসি সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে যান গোমতী জেলা হাসপাতালে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন ৩ জন। দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে স্থানীয় সূত্রে জানা গেছে স্কুটি এবং বাইক দুটি দ্রুতবেগে চলছিল নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারার কারণ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

এদিকে ধলাই জেলার কমলপুরের বিষ্ণুপুর রাঙ্গিছড়া এলাকায় পথ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।ঘটনার বিবরণে জানা যায়,বাইক এবং বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে আহত হয়েছেন ২ জন। ঘটনা কমলপুর থানাধীন বিষ্ণুপুর রাঙ্গীছড়া এলাকায়। আহতরা হলেন সাইকেল আরোহী রাজু গঞ্জু এবং বাইক চালক নরেশ দেববর্মা। জানা গেছে, দুর্ঘটনার সময় দু’জনই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তাদের বর্তমানে চিকিৎসা চলছে কুলাই জেলা হাসপাতালে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top