News Flash

  • Home
  • Uncategorized
  • অমৃতসর পূর্ব থেকে লড়বেন সিধু, পঞ্জাবে ৮৬টি আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের
Image

অমৃতসর পূর্ব থেকে লড়বেন সিধু, পঞ্জাবে ৮৬টি আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের

চন্ডীগড়, ১৫ জানুয়ারি (হি.স.): পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য ৮৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। পঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে প্রথম দফায় ৮৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু ছাড়া তালিকায় উল্লেখযোগ্য নাম দুই উপমুখ্যমন্ত্রী সুখজেন্দ্র সিং রণধাওয়া ও ওমপ্রকাশ সোনি এবং‌ বলিউড অভিনেতা সোনু সুদের বোন মালবিকা।

আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে অমৃতসর পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু, চামকাউর সাহিব (এসসি) আসন থেকে লড়বেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। ঘোষিত ৮৬টি আসনের মধ্যে রয়েছেন রাজ্যসভার সাংসদ প্রতাপ সিং বাজওয়াও, তিনি লড়বেন কাদিয়ান থেকে।

গায়ক সিধু মুসেওয়ালা প্রতিদ্বন্দ্বিতা করবেন মানসা থেকে, অভিনেতা সোনু সুদের বোন মালবিকা লড়বেন মোগা থেকে। এছাড়াও উপ-মুখ্যমন্ত্রী ওম প্রকাশ সোনি লড়বেন অমৃতসর সেন্ট্রাল আসন থেকে। উল্লেখ্য, পঞ্জাবে বিধানসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top