News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে একদিনে ২২,৬৪৫ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা
Image

পশ্চিমবঙ্গে একদিনে ২২,৬৪৫ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা

কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : করোনা আতঙ্কে নাজেহাল রাজ্যবাসী । প্রতিনিয়ত আতঙ্ক দিচ্ছে অদৃশ্য এই ভাইরাস । একদিনে রাজ্যের ২২,৬৪৫ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা। শুক্রবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, একদিনে রাজ্যের ২২,৬৪৫ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা।আক্রান্তদের মধ্যে ৬,৬৮৭ জন কলকাতার । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা । একদিনে আক্রান্ত সেখানকার ৪,০১৮ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ খানিকটা বেশি। সব মিলিয়ে আক্রান্তর সংখ্যা বেড়ে ১৮,৬৩,৬৯৭ । করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ২৮ জনের । যার ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০,০১৩ । করোনাকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ০৮,৬৮৭ । যার ফলে মোট সুস্থতার সংখ্যা বেড়ে ১৬,৯৮,২০১ ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top