বঙাইগাঁও (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : নিম্ন অসমের বঙাইগাঁয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি বাণিজ্যিক প্রতিষ্ঠান জ্বলে ভস্ম হয়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে সন্দেহ করা হচ্ছে, কোনও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী আগুন ধরিয়েছে।
ঘটনা আজ বুধবার ভোররাতে বঙাইগাঁওয়ের সিদলসতী বাজারে সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনটি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী গিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। বহু কসরতের পরও সাতটি দোকানকে দমকলের কর্মীরা রক্ষা করতে পারেননি, জ্বলে সম্পূর্ণ ভস্ম হয়ে গেছে। এ ঘটনায় তিরিশ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্ৰস্ত দোকান মালিকরা।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে কেউ কেউ বলছেন, কোনও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর আগুন ধরিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

