News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকারীদের ধাওয়া করে ওপাড়ে গিয়ে বাংলাদেশীদের ক্ষোভের মুখে চার বিএসএফ জওয়ান
Image

পাচারকারীদের ধাওয়া করে ওপাড়ে গিয়ে বাংলাদেশীদের ক্ষোভের মুখে চার বিএসএফ জওয়ান

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১১ জানুয়ারি৷৷  আজ বিকালে রহিমপুর সীমান্তে ১৫৬ গেইট সংলগ্ণ  এলাকায়  বিএসএফ জওয়ান কর্তব্যরত অবস্থায় পাচারকারীকে ধাওয়া  করলে সীমান্তর ওপারে চলে যায়৷ তখন প্রায় বিকাল তিনটা  দশ মিনিট হবে৷পাচারকারীকে ধরার জন্য বাংলাদেশের সাত নম্বর পিলারের কাছাকাছি চলে গিয়েছে জওয়ানরা৷

বাংলাদেশে কর্তব্যরত বিজিবির শশীদল ক্যাম্প সংলগ্ণ এলাকায় পৌঁছ জওয়ানরা৷  বিএসএফ জওয়ান বাংলাদেশের মাটিতে  যাওয়াতে ঐ দেশের  সাধারণ  মানুষ বিএসএফের চার জওয়ানকে আটকে রাখে এবং এই ঘটনা বিজিবির জওয়ান ও বিএসএফের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের রূপ ধারন করছে বলে সুএের খবর৷ এক কথায় মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷

প্রসঙ্গত, রাজ্যের সীমান্তবর্তী এলাকার মধ্যে সোনামুড়া মহকুমার অন্তর্গত বক্সনগর গোটা  সীমান্তেই ঘিরে রয়েছে পাচারকারী মাফিয়া চক্র৷ প্রায় সময় পাঁচার বানিজ্যকে কেন্দ্র করে নিজেরাই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে৷ আবার  পাচাঁর কারী ও সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষ  ঘটে৷ মামলা ও পালটা মামলা হয়৷ রহিমপুর আশাবাড়ী সীমান্তে প্রহরীর ভূমিকায় রয়েছে  ১৫০ ব্যাটিলিয়ান বি এস এফ জোওয়ান৷  গত তিন মাস যাবত বি এসএফ প্রচুর  পরিমানে মালামাল আটক করে সাফল্য অর্জন করেছে৷

উল্লেখ্য, বাংলাদেশের দুসৃকতিদের সাথে এপাড়ের দুস্কৃতিদের যোগাযোগ রয়েছে৷ দুই দেশের পাচারাকারীদের যোগসাজশে রমরমা চলছে পাচার বাণিজ্য৷ প্রায়শই পাচার বাণিজ্যকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়৷ আবার অনেক ক্ষেত্রে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধেও অভিযোগ উঠে৷ অভিযোগে জানা গিয়েছে, সীমান্তে বিএসএফের একাংশের অযথা নির্যাতনের শিকার হচ্ছেন নিরিহ গ্রামবাসীরা৷ এনিয়ে বহুবার সীমান্তে বিএসএফ জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ তবে, পাচার বাণিজ্য রুখতে বিজিবির তরফ থেকে তেমন কোন সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে না৷ এছাড়া, অভিযোগ রয়েছে বিএসএফের একাংশের সাথে নাকি পাচারকারীদের যোগাযোগ রয়েছে৷ তবে এক্ষেত্রে পাকাপোক্ত কোন তথ্য প্রমাণ নেই৷ গোটা অভিযোগও মৌখিক৷ তবে বিএসএফ পাচার রুখতে সচেষ্ট আছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top