News Flash

  • Home
  • Uncategorized
  • এখন তো চোখেই পড়ে না খেজুরের রস বিক্রেতাদের
Image

এখন তো চোখেই পড়ে না খেজুরের রস বিক্রেতাদের

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১১ জানুয়ারি৷৷ খেজুরের রস লাগেনি ভাই খেজুরের রস লাগেনি৷ আজকের ডিজিটাল যুগে এই শব্দ এখন হারিয়ে যাচ্ছে৷ খেজুরের রস ওয়ালাদের চোখেই পড়ে না এখন৷ শীত জাঁকিয়ে বসেছে৷ চিরাচরিত বৈশিষ্ট্য অনুসারে শীতের রমরমা এই পাহাড়ি ত্রিপুরা রাজ্যে নতুন কিছুনা৷ একটা সময় কল্যাণপুরের  গ্রামীণ জনপদ সমূহে শীতের এই ভরা মরসুমে খেজুরের রসের প্রাচুর্যতা ছিল৷ বিশেষ করে উত্তর মহারানীপুর, পশ্চিম ঘিলাতলীর একাংশে, শান্তিনগর, বাগবের, বৈষ্ণব কলোনির একটা অংশে, কুঞ্জবন সহ বিভিন্ন এলাকায় এলাকায় খেজুরের রস প্রচুর পরিমাণে ছিল৷
বলতে দ্বিধা নেই, আজ থেকে দেড় কিংবা দুই দশক আগে কল্যাণপুরের গ্রামীণ এলাকার সকালগুলো যখন ঘন কুয়াশায় ডুবে থাকত তখন খেজুরের রস বিক্রেতাদের হাঁকে যেমন ছিন্ন হত নিস্তব্ধতার আবরন, ঠিক তেমনি তখনকার সময়ের ছেলে – বুড়ো প্রায় সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করতেন শীতের সকালে তাজা খেজুরের রসের একটু আমেজ নীতে৷ এর সাথে সাথে ঘরে ঘরে খেজুরের রস দিয়ে রকমারি পায়েস তৈরির রমরমারও তখনকার সময়ে একটা বিশেষত্ব ছিল৷
শুধু তাই না, বিরাট সংখ্যক মানুষ সকাল সকাল খেজুরের রস সংগ্রহ করে মাটির ভাঁড়ে করে কাঁধে করে বা বাই সাইকেলে চেপে বিভিন্ন এলাকায় বিক্রি করে একদিকে যেমন খেজুরের রস পিপাসুদের আনন্দ দিতেন, ঠিক তেমনিভাবে তদানীন্তন সময়ে এই খেজুরের রসকে ভিত্তি করে অর্থনৈতিকভাবেও যে লাভবান হতেন এটা হলফ করেই বলা চলে৷ কিন্তু আধুনিক ত্রিপুরার অন্যান্য প্রান্তের সাথে সাথে কল্যাণপুরের এলাকাতেও খেজুরের রস প্রায় বিলুপ্তির পথে৷ এখন তো চোখেই পড়েনা খেজুরের রস ওয়ালাদের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top