News Flash

  • Home
  • Uncategorized
  • ডিজিএমের বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্যুত নিগমের অফিস ঘেরাও করলেন উপাধ্যক্ষ
Image

ডিজিএমের বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্যুত নিগমের অফিস ঘেরাও করলেন উপাধ্যক্ষ

ধর্মনগর, ১১ জানুয়ারি : বিদ্যুত নিগমের অফিস ঘেরাও করলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে, ধর্মনগর চন্দ্রপুর স্থিত বিদ্যুত নিগমের ডিজিএম অফিস ঘেরাও করেন তিনি।


প্রসঙ্গত, বিদ্যুৎ নিগমের ডিজিএম ধীমান দাসের উপর ধর্মনগরবাসীর ক্ষোভ দীর্ঘদিনের। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে বাধা সৃষ্টি করা তাঁর স্বভাবসিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ধর্মনগরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাঁর জন্যই বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এজন্য মঙ্গলবার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং নির্বাচিত পরিষদের সদস্য সদস্যরা মিলে ধর্মনগরের চন্দ্রপুরের বিদ্যুৎ নিগমের ডিজিএম অফিস ঘেরাও করেন।


এদিন বিশ্ববন্ধু সেন বলেন, ডিজিএম ধীমান দাস ধর্মনগরের প্রতিটা উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে যাচ্ছেন। আইন-কানুন দেখিয়ে প্রতিটি উন্নয়নের কাজ সরিয়ে রাখার একটা প্রবণতা তাঁর মধ্যে সবসময় কাজ করে চলেছে। তিনি সম্পূর্ণ বামমার্গীয় চিন্তা ধারায় বিশ্বাসী, তাই ধর্মনগরের উন্নয়ন কোন মতেই মেনে নিতে পারেন না। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন উপাধ্যক্ষ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top