News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরাতেও শুরু করোনার বোস্টার টিকাকরণ, প্রথম দিনে নিলেন ২৪২২ জন
Image

ত্রিপুরাতেও শুরু করোনার বোস্টার টিকাকরণ, প্রথম দিনে নিলেন ২৪২২ জন

আগরতলা, ১০ জানুয়ারি (হি. স.) : সারা দেশের সাথে রাজ্যেও শুরু হল করোনার বোস্টার টিকাকরণ। স্বাস্থ্য কর্মী, সামনের সারির যোদ্ধা এবং জটিল রোগে আক্রান্ত ষাটোর্ধ নাগরিকদের ওই টিকা প্রদান করা হবে। এক্ষেত্রে দ্বিতীয় টিকা নেওয়ার ৯০ দিন অতিক্রান্ত হলেই তবেই তারা বোস্টার ডোজের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আজ রাজ্যে ২৪২২ জন বোস্টার ডোজ নিয়েছেন।


করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সেই লক্ষ্য রেখে ভারত সরকার করোনার বোস্টার ডোজ প্রদানের উদ্যোগ নিয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের দেওয়া তথ্য অনুসারে আজ রাজ্যে ধলাই জেলায় ৪০৯ জন, গোমতি জেলায় ১১৬ জন, খোয়াই জেলায় ১১২ জন উত্তর ত্রিপুরা জেলায় ৩০২ জন, সিপাহীজলা জেলায় ১৬০ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৬৭ জন, ঊনকোটি জেলায় ১২৯ জন এবং পশ্চিম জেলায় সবচেয়ে বেশি ১০২৭ জন বোস্টার ডোজ নিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top