News Flash

  • Home
  • Uncategorized
  • অতিমারির জেরে সাইয়ের ৬৭টি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ
Image

অতিমারির জেরে সাইয়ের ৬৭টি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স) : দেশজুড়ে করোনার রেকর্ড সংক্রমণে আর ঝুঁকি নিতে পারল না স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। পরিস্থিতি পর্যালোচনা করে সাইয়ের ৬৭টি ট্রেনিং সেন্টারই বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। আগামী কয়েক দিন সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকতে পারে এই আশঙ্কায় প্রশিক্ষণ কেন্দ্র খোলা থাকলে, সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা থাকবে। তাই এই সিদ্ধান্ত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার।

সোমবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতিতে খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখে দেশের ৬৭টি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাথলিটদের নিরাপত্তার জন্য একাধিক রাজ্যে স্পোর্টিং কার্যকলাপ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই পুনরায় প্রশিক্ষণ কেন্দ্রগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।
সাই জানিয়েছে, দেশের এলিট অ্যাথলিটদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। জাতীয় শিবিরে কড়া বায়ো-বাবলের মধ্যে তাঁদের অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। পাটিয়ালা ও বেঙ্গালুরুর ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই অনুশীলন চালিয়ে যেতে পারেন। চলতি বছরের শেষের দিকে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস রয়েছে। তাই এনসিওই-তে প্রশিক্ষণ সূচিতে কোনও বদল আসছে না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top