News Flash

  • Home
  • Uncategorized
  • ইদুক্কিতে এসএফআই কর্মীকে কুপিয়ে খুন, হত্যাকারীদের ধরতে নির্দেশ বিজয়নের
Image

ইদুক্কিতে এসএফআই কর্মীকে কুপিয়ে খুন, হত্যাকারীদের ধরতে নির্দেশ বিজয়নের

ইদুক্কি, ১০ জানুয়ারি (হি.স.): কেরলের ইদুক্কি জেলায় কেরল স্টুডেন্টস ইউনিয়নের কর্মীদের সঙ্গে বচসা চলাকালীন কুপিয়ে খুন করা হল একজন এসএফআই কর্মীকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইদুক্কি ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে। মৃতের নাম-কান্নুরের বাসিন্দা ধীরজ রাজেন্দ্রণ (২১)। ধীরজ ইদুক্কি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল। সোমবার দুপুর একটা নাগাদ ধীরজকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে কলেজে নির্বাচনী কাজ চলছে। উভয় ছাত্র সংগঠনের মধ্যে ছোটখাটো বিরোধ ছিল। দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। ধীরজকে স্থানীয় মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। অভিযোগ, যুব কংগ্রেসের কর্মীরাই ধীরজকে আক্রমণ করে ছুরিকাঘাত করেছিল। হামলা চালানোর পরই আততায়ীরা পালিয়ে যায়।

২১ বছর বয়সী ধীরজের মৃত্যুতে ব্যথিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ও এসএফআই কর্মী ধীরজ রাজেন্দ্রণের হত্যা বেদনাদায়ক। কলেজে দাঙ্গা বরদাস্ত করা হবে না। হত্যাকারীদের পাকড়াও করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top