News Flash

  • Home
  • Uncategorized
  • যৌথ বাহিনী গাজা গাছ ধ্বংস করল
Image

যৌথ বাহিনী গাজা গাছ ধ্বংস করল

কাঞ্চনপুর, ৯ জানুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় গাজা বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে পুলিশ , টিএসআরএবং বিএসএফের যৌথবাহিনী।
সংবাদ সূত্রে জানা গেছে, কাঞ্চনপুরের এসডিপিও অভিনাশ রায়ের নেতৃত্বে পুলিশ, টিএসআর এবং বিএসএফের যৌথ অভিযানে গাজা গাছ ধ্বংস করা হয়েছে। মধু পাড়া এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার হাজার চারা কেটে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। কাঞ্চনপুরের এসডিপিও অভিনাশ রায় জানিয়েছেন, প্রায় ৭৫ লক্ষ টাকার গাঁজা ধ্বংস করা হয়েছে। ঘটনাস্থল কাঞ্চনপুর থেকে ১০কিলোমিটার গভীর জঙ্গল এলাকায় বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক।
তিনি জানান, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে টিএসআর, বিএসএফ এবং কাঞ্চনপুর থানার পুলিশ বাহিনীকে নিয়ে তিনি অভিযানে সামিল হন। অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য মিলেছে বলে তিনি দাবি করেছেন। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, কাঞ্চনপুর মহাকুমার প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ব্যাপক হারে গাঁজার চাষ শুরু হয়েছে। উৎপাদিত গাজা বহি:রাজ্যে এবং বহি: রাষ্ট্রের পাচার করা হচ্ছে। মহকুমা পুলিশ আধিকারিক জানান, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তাতে সামিল হতেই পুলিশ এবং বিএসএফ যৌথভাবে এই গাঁজা বিরোধী অভিযানে শামিল হয়েছে। কাঞ্চনপুর মহাকুমার প্রত্যন্ত অঞ্চলগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top