News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ-পর্যায়ের বৈঠকের ডাক প্রধানমন্ত্রী মোদীর
Image

কোভিড পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ-পর্যায়ের বৈঠকের ডাক প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স) : দেশে কোভিড পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ-পর্যায়ের বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, রবিবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। শনিবারের তুলনায় আক্রান্ত বেড়েছে ১২ শতাংশ। এই পরিস্থিতিতে পর্যালোচনায় রবিবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে গত বছর ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী কোভিড নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন। সেখানে তিনি জোর দিয়েছিলেন সতর্ক এবং সাবধান হাওয়ার উপর। তিনি বলেছিলেন, ‘নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মধ্যে আমাদের প্রত্যেককে সতর্ক এবং সাবধান হতে হবে। অতিমারির বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। তাই কোভিড প্রোটোকল কঠোরভাবে মানতে হবে।’
এদিকে দেশে সংক্রমণের এমন ঊর্ধ্বগতি দেখে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিশ্চিত, এই তৃতীয় ঢেউয়ের মূলে করোনার অতি সংক্রামক প্রজাতি ওমিক্রনই। যদিও দেশের ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা মাত্র ৩৬২৩। এর কারণ, সব কোভিড পজিটিভ ব্যক্তিদের জিনোম সিকোয়েন্সিং হচ্ছে না। কোভিড সুনামিতে জিন পরীক্ষা করাতে হিমশিম খাচ্ছে সব রাজ্য। তাছাড়া উপসর্গের ধরন দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, আক্রান্তের সিংহভাগ ওমিক্রন ধরে চলাই ভালো।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top