News Flash

  • Home
  • Uncategorized
  • কলসী বাজারে কালো দিবস পালন তিপ্রা মথার
Image

কলসী বাজারে কালো দিবস পালন তিপ্রা মথার

শান্তিরবাজার, ৮ জানুয়ারি : ২০১৯ সালের ৮ জানুয়ারী মাধব বাড়ীতে নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হতে হয়েছে তিপ্রা মথা দলের কর্মীদের। তাই এইদিনকে কালো দিবস হিসাবে চিহ্নিত করে তিপ্রা মথা শনিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর ব্লকের অধীনে কলসী বাজারে এক রেলি ও বাজারসভা সংগঠিত করেছে।  কালো ফিতা পরিধান করে এই কালো দিবস পালন করলো তিপ্রা মথার কর্মীসমর্থকরা। আজকের এই কালো দিবস উৎযাপনে উপস্থিত ছিলেন জোলাইবাড়ীর তিপ্রা মথার ব্লক সভাপতি হর মজুমদার ত্রিপুরা, সহ সভাপতি নারায়ন রিয়াং, উদয়মানিক ত্রিপুরা, তিপ্রা মথার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গৌরব মগ চৌঁধুরী, সংগঠনের সম্পাদক জিকে নোয়াতিয়া, দক্ষিন জেলার জোনালের জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা তিপ্রামথা দলের বিভিন্ন দিকগুলি জনসন্মুখে তুলে ধরেন। আজকের এই কালোদিবস উৎযাপন সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন দক্ষিন জেলার জোনালের জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং। তিপ্রা মথা কতৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে কর্মীসমর্থকদের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top