News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় প্রবেশে কাল থেকে কোভিড টেস্ট বাধ্যতামূলক
Image

ত্রিপুরায় প্রবেশে কাল থেকে কোভিড টেস্ট বাধ্যতামূলক

আগরতলা, ৮ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় হটাত করোনার প্রকোপ দেখা দিয়েছে। সারা দেশেও একই অবস্থা। তাই, বহি:রাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে ত্রিপুরা সরকার। আগামীকাল থেকে ওই আদেশ কার্যকর হবে


আজ ত্রিপুরা সরকারের পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতর এক আদেশে জানিয়েছে, ৯ জানুয়ারি থেকে এমবিবি বিমান বন্দর, রেলওয়ে স্টেশন এবং চূড়াইবাড়ি চেকপোস্ট দিয়ে ত্রিপুরায় প্রবেশে সমস্ত যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক। এমনকি কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা টিকার ডাবল ডোজ সার্টিফিকেট থাকলেও করোনার নমুনা পরীক্ষা করতে হবে।


দফতরের তরফে আজ সমস্ত জেলা স্বাস্থ্য আধিকারিকদের ওই আদেশনামা পাঠানো হয়েছে। সাথে ওই আদেশ কঠোরভাবে পালনে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য সমস্ত জেলা শাসক, জেলা পুলিশ সুপার, এমবিবি বিমান বন্দরের অধিকর্তা, সমস্ত রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং চূড়াইবাড়ি চেকপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিকদের অবগত করা হয়েছে। 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top